বিশ্ব ইনডোরের সেমিফাইনালে ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ২০:১৪আপডেট : ০১ মার্চ ২০২৪, ২০:১৪

স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আলো ছড়ালেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে হিটে উত্তীর্ণ হয়ে তিনি সেমিফাইনালে উঠেছেন। 

৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে হয়েছে সাতটি হিট। প্রতি হিটের প্রথম তিন জন ও অবশিষ্টদের মধ্যে শীর্ষ তিন জন সেমিফাইনালে উঠেছেন। সাত নম্বর হিটে দৌড়ে ৬.৬৪ সেকেন্ড টাইমিং করে তিনি তৃতীয় হয়ে সেমিফাইনালে জায়গা পেয়েছেন ইমরানুর। গত আসরেও তিনি সেমিফাইনালে খেলেছিলেন।

হিটে অংশ নেওয়া ৪৮ জনের মধ্যে ইমরানুর ১৭তম হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাতেই সেমিফাইনাল এবং ভোররাতে ফাইনাল হবে। 

ইমরানুর গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেও গত মাসে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে চতুর্থ হন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি