এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৬

থাইল্যান্ডের হুয়া হিন জেলায় ২১তম ব্যাংকক চেজ ক্লাব ওপেনে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় চতুর্থ রাউন্ডের খেলা শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ জনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। 

আগের ম্যাচে ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারানোর পর আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় মনন ভারতের আন্তর্জাতিক মাস্টার এল আর শ্রীহরির সঙ্গে ড্র করেছেন। 

চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান আড়াই পয়েন্ট করে, ফিদে মাস্টার নাইম হক দুই পয়েন্ট ও উত্তরা সেন্ট্রাল চেজ ক্লাবের তাসরিক সায়হান শান এক পয়েন্ট অর্জন করেছেন। 

এই পর্বে শাকিল ফিলিপাইনের মহিলা ফিদে মাস্টার মেজিয়া জেরি এ্যানকে ও সায়হান ডেনমার্কের লারসেন হান্স হ্যাজেনকে হারান। তৈয়বুর ভারতের ভি জি পাভান কার্তিকেয়ার সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার নাইম এ রাউন্ডে আধা পয়েন্ট বাই পান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম