ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের বর্ষসেরা মজিবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৪, ১৬:০০আপডেট : ২৬ মে ২০২৪, ১৬:০০

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের সমাপনী হলো আজ রবিবার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। এবার ৭টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে শতাধিক বিএসপিএ সদস্য অংশ নেন। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ইভেন্টের সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বিএসপিএ স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার ২০২৪। এই পুরস্কার জিতেছেন মজিবুর রহমান। 

মজিবুরের তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল এবং দ্বিতীয় রানারআপ রুমেল খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। এছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুও উপস্থিত ছিলেন। বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের