ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৭:৩৩আপডেট : ২৯ মে ২০২৪, ১৭:৩৩

দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার পর ইন্দোনেশিয়াও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা তৃতীয় জয় পেয়েছে আরদুজ্জামান-জিয়াউর রহমানরা। আজ বুধবার স্বাগতিকরা ৫৯-১৯ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে অনেকটাই সেমিফাইনাল নিশ্চিত করেছে আব্দুল জলিলের দল। আগামীকাল চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজ দল।

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ইন্দোনেশিয়াকে চেপে ধরে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। শুরুতে ১৭-০ পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের শক্তিমত্তা দেখায় স্বাগতিকরা। বিরতির আগে ৩৭-২ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ।

বিরতির পরও দাপট চলতে থাকে। প্রতিপক্ষকে কোণঠাসা করে চারবার অলআউটও করেছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন মিজানুর রহমান। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আজও আমরা ভালো খেলেছি। ভালো খেলেই ম্যাচ জিতে চলেছি। আশা করছি পরের ম্যাচগুলো জিতবো। জিতেই ট্রফি ঘরে রাখতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের