তুরস্কে হাকিম-সাগরদের মন খারাপের অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৪, ২২:২০আপডেট : ১৫ জুন ২০২৪, ২২:২০

প্যারিস অলিম্পিককে সামনে রেখে আর্চারিতে চলছে কোটার জন্য বাছাইপর্ব। তুরস্কে রিকার্ভ দলীয় ইভেন্টে ব্রোঞ্জ জিতলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেতো বাংলাদেশ। কিন্তু আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশের দলীয় কোটার স্বপ্নভঙ্গ হয়েছে। 

শেষ আটে তাইপেকে হারালে সেমিফাইনালে জার্মানির সঙ্গে খেলা পড়তো। সেখানে হারলেও অন্তত ব্রোঞ্জ পেতো বাংলাদেশ। লাল সবুজ দলে ছিলেন হাকিম আহমেদ, রুবেল,সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। ৪৬ দেশের মধ্যে তারা ১৯৭৮ স্কোর করেছে।

র‌্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশ সপ্তম হওয়ায় এলিমিনেশনের প্রথম পর্বে বাই পেয়েছে। প্রি কোয়ার্টারে তারা বেলজিয়ামকে ৫-১ সেট পয়েন্টে হারায়। 

কোয়ার্টার ফাইনালে রুবেল-সাগরদের প্রতিপক্ষ ছিল তাইপে। শক্তিশালী এই দলের বিপক্ষে ৩-১ সেটে হারে বাংলাদেশ। তাইপে প্রথম সেট ৫৭-৫১ পয়েন্টে জিতে। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৫-৫৪ সেটে জিতে সমতায় ফিরে। তৃতীয় সেটে তাইপে ৫৭-৫৫স্কোরে জিতে আবার এগিয়ে যায়।  চতুর্থ সেটে বাংলাদেশ ৫৫-৫৮ তে হারলে দলগত ইভেন্টে অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়। 

দলগত ইভেন্ট শেষ হলেও আগামীকাল রবিবার নারী ব্যক্তিগত ইভেন্টে খেলবেন দিয়া সিদ্দিকী ও শিমু।  ব্যক্তিগত ইভেন্টেও পদক নিশ্চিত করলে অলিম্পিকে খেলার সুযোগ মিলবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের