জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক আকসীর আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৮:০৬আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮:২৪

জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাবেক সহসভাপতি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আকসীর আজ বুধবার বিকালে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সংগঠকবৃন্দ, দাবা বিচারকবৃন্দ ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

আকসীরের স্ত্রী আঞ্জুমান আরা বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দাবা কমিটির চেয়ারম্যান।

আকসীরের মৃত্যুতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এবং শুটিং ফেডারেশন শোক প্রকাশ করেছে।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, জামতলায় অনুষ্ঠিত হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি