প্যারিস অলিম্পিক

‘আমার চেয়ে বেশি কেউ অংশ নিতে পারেনি, ভাবতেও অবাক লাগে’

তানজীম আহমেদ, প্যারিস(ফ্রান্স) থেকে
২৫ জুলাই ২০২৪, ১৪:০৫আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৪:০৫

১৯৮৪ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। এর মধ্যে টানা তিনবার লাল সবুজ দলের প্রতিনিধিত্ব করে অন্যরকম রেকর্ডের অধিকারী হয়ে আছেন সাঁতারু ডলি আক্তার। এখন পর্যন্ত তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি।

২০০০ সিডনি, ২০০৪ এথেন্স আর ২০০৮ বেইজিং অলিম্পিকে খেলার অভিজ্ঞতা নিয়ে এখনও স্মৃতি রোমন্থন করে নস্টালজিক হয়ে পরেন রাজবাড়ীর সাঁতারু।

টানা তিনবার অলিম্পিকে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ডলি জানালেন, ‘আমার কাছে মনে হয় না কেউ টানা তিনবার অলিম্পিকে অংশ নিতে পারবে। আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে। আমি আসলে সে সময় কঠোর পরিশ্রম করেছিলাম। তারই ফল মিলেছিল। এছাড়া ভাগ্যও সহায়তা করেছে।’

২০০০ সিডনি অলিম্পিকে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল ডলির। বয়স তখন মাত্র ১৩-১৪। ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে আগেভাগেই পুলে ঝাঁপিয়ে পড়ে ডিসকোলিফাইড হয়েছিলেন। যদিও পরের গেমসে নিজের একই ইভেন্টে হিটে প্রথম হয়ে সবাইকে চমকে দেন। ডলি বলছিলেন, ‘হতাশা আর অনেকের কটূ কথা শুনে তখন মনে জেদ চেপে যায়। এরপর অক্লান্ত পরিশ্রম করে যাই। নিজেকে নতুন করে তৈরি করি। যার ফল পেয়েছিলাম হিটে প্রথম হয়ে।’

সাঁতারে কিংবদন্তি মাইকেল ফেলপসের সঙ্গে দেখাও হয়েছিল ডলির। বেইজিংয়ে একই সাঁতার কমপ্লেক্সে কাছাকাছি দূরত্বে ফেলপস আর তার সাঁতার অনুশীলন ছিল দারুণ উপভোগ্য। ডলির কথায়, ‘আমি ব্রেস্টস্ট্রোক করছিলাম, একটু দূরে ফেলপসকে দেখেছিলাম বাটারফ্লাই করছেন। উনি কতো বড় একজন সাতারু এখনও ভাবলে অবাক লাগে।’

এসএ গেমস ছাড়া সাঁতারে বাংলাদেশের আন্তর্জাতিক পদক নেই বললেই চলে। বিশেষ করে গেমসগুলোতে। ডলি নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘আসলে যেভাবে আন্তর্জাতিক গেমসের জন্য তৈরি হতে হয় সেভাবে কী আমরা পারি? গেমসে অংশ নিলে নিজের অবস্থান পরিষ্কার হয়।’

তিনবারের অলিম্পিয়ান হওয়ায় এখন সাঁতারে কোচ কিংবা যে কোনও পর্যায়ে সংশ্লিষ্ট থাকার কথা। আশ্চর্যের বিষয় ডলি ২০১৮ সাল থেকে সাঁতারের সঙ্গে আর নেই। সাঁতার ছেড়ে পুরোদস্তুর ভলিবল খেলোয়াড়!

কেন নেই? এমন প্রশ্নের উত্তরে বোঝা গেলো মনের গহীনে ক্ষোভ জমে আছে তার। তবে সরাসরি কিছু বলতে চাননি ডলি, ‘২০১৮ সালে সাঁতার ছেড়ে আসি। ২০০’র বেশি পদক ঘরোয়া আসরে আছে। এখন আনসারের হয়ে ভলিবল খেলি। সাঁতারে আর নেই। কেন নেই এখন তা নতুন করে বলতে চাই না। আমি না থাকলেও স্বপ্ন দেখি সাঁতারে বাংলাদেশ থেকে একসময় ভালো ফল হবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের