দেশ ছাড়লেও স্বপ্ন পূরণের পথে ‘পরিচয়বিহীন’ ৩৭ অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৩:০৩আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৩:০৩

যুদ্ধ-বিগ্রহ বেড়ে চলেছে বিশ্বে। দেশ ছেড়ে পালাতে হচ্ছে অনেককে। বাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যা। করুণার পাত্র হয়ে অন্য দেশে আশ্রয় পেলেও খেলাধুলাকে যারা ভালোবাসেন, তারা স্বপ্ন দেখেন। আর তাদের স্বপ্ন পূরণের সযোগ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এনিয়ে টানা তৃতীয়বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিচ্ছে রিফিউজি অলিম্পিক টিম। ১১ দেশের ৩৭ জন অ্যাথলেট ১২টি বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্বাস্তু দলের পতাকা বহন করবেন সিন্ডি গাম্বা। ক্যামেরুনে জন্ম নেওয়া এই বক্সার বলেন, ‘আমাদের রিফিউজি অলিম্পিক টিম নামে ডাকা হলেও সারা বিশ্বের উদ্বাস্তুদের স্বীকৃতি আমরা পাবো। আমাদেরকে দেখা হবে একটি দল, অ্যাথলেট, যোদ্ধা, ক্ষুধার্ত অ্যাথলেট হিসেবে, যারা একটি পরিবারের অংশ। আমরা শুধু উদ্বাস্তু নই, আমরা অ্যাথলেট। লোকেরা আমাদের উদ্বাস্তু হিসেবে দেখবে, কিন্তু এখানে আসা অন্য দলগুলোর মতো আমরাও একই লক্ষ্য নিয়ে এসেছি। আমরাও জিততে এসেছি একই শক্তি ও ক্ষুধা নিয়ে।’

উদ্বাস্তু হিসেবে অংশ নিতে যাওয়া অ্যাথলেটরা

২০১৫ সালে দৃশ্যপটে আসে রিফিউজি অলিম্পিক টিম। তারা প্রথমবার অংশ নেয় ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে। প্রথমবার অ্যাথলেট ছিলেন ১০ জন। ২০২০ সালের টোকিও অলিম্পিকে ২৯ জন অ্যাথলেট অংশ নেন। এবার সর্বোচ্চ সংখ্যক উদ্বাস্তু খেলোয়াড় লড়বেন সাঁতার, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, ব্রেকড্যান্সিং, ক্যানোয়িং, সাইক্লিং, জুডো, শুটিং, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তির মতো খেলায়।

এবারের অলিম্পিকের নতুন খেলা ব্রেকড্যান্সিংয়ে অংশ নেবেন মানিঝা তালাস। ২১ বছরের আফগান তরুণী রাস্তায় একজনকে নাচতে দেখে অনুপ্রাণিত হন। কিন্তু ২০২১ সাল থেকে আফগানিস্তানের শাসক তালেবান। সে দেশে তার থাকা হয়ে ওঠেনি, তিনি স্পেনে চলে যান উদ্বাস্তু হিসাবে।

এই দলের আরেকজন ফারজাদ মানসৌরি। টোকিওতেও খেলেছিলেন তিনি। তখন আফগানিস্তানের হয়ে খেলেছিলেন। তালেবানদের শাসন ভার নেওয়ার পর তিনি চলে যান ব্রিটেনে। এ বছর উদ্বাস্তু হিসাবে খেলতে নামবেন। দ্বিতীয়বার অলিম্পিকে নামার সুযোগ পাচ্ছেন মানসৌরি। তিনি বলেন, ‘আশা করবো আমাদের দেশে শান্তি ফিরবে। সারা বিশ্বে শান্তি ফিরে আসবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের