অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের ব্যস্ততম রেলপথে অগ্নিসংযোগ!

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৪:২৫আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৪:২৬

আর কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে দুষ্কৃতিকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটির উচ্চগতিসম্পন্ন ট্রেন নেটওয়ার্ক। দেশের ব্যস্ততম রেলপথে কিছু ধ্বংসলীলা চালিয়েছে, তাতে করে ট্রেন চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানায়, দেশের পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে প্যারিসকে সংযোগকারী লাইনের আশপাশে থাকা স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা।

সব পর্যটকদেরকে তাদের যাত্রা স্থগিত করতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতি সারানোর চেষ্টা চলছে। ট্রেনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের গন্তব্যস্থলে।

ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদেয়া-কাসতেরা এই ধ্বংসাত্মক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা আতঙ্কজনক। গেমসকে লক্ষ্যবস্তু বানানো মানে ফ্রান্সকেও লক্ষ্যবস্তু বানানো।’

অথচ নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র রাখতে ফ্রান্স ৪৫ হাজারের বেশি পুলিশ, ১০ হাজার সেনা ও ২০০০ বেসরকারি নিরাপত্তাকর্মী নিযুক্ত করেছে। ছাদে থাকবে স্নাইপার ও আকাশ থেকে নজরদারি হবে ড্রোন দিয়ে।

অলিম্পিক আয়োজক জানিয়েছে, তারা এই পরিস্থিতি বিবেচনায় এসএনসিএফ-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত এই অপরাধের দায় স্বীকার করেনি কেউ।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী