প্যারিস অলিম্পিক

জাতীয় সংগীত বিভ্রান্তি, তারপর দক্ষিণ সুদানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৭:৪৫আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৭:৪৫

গৃহযুদ্ধে টালমাটাল দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীন হওয়ার পর প্রথমবার অলিম্পিকে পা রেখে বাজিমাত করলো। প্যারিসের তাদের পুরুষ বাস্কেটবল দল পুয়ের্তো রিকোকে হারিয়ে ইতিহাস গড়েছে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এর মঞ্চে তারা প্রথম জয়ের দেখা পেয়েছে।

শুরুটা ভালো হয়নি দক্ষিণ সুদানের। তবে শেষ দিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে জয় আদায় করে নেয় তারা। ৯০-৭৯ পয়েন্টের ব্যবধানে অলিম্পিকে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান দেশটি।

এর আগে জাতীয় সংগীতের সময় বিভ্রাট তৈরি হয়। ভুল জাতীয় সংগীতের রেকর্ড বাজানো হলে স্টেডিয়ামে হইচই শুরু হয়ে যায়। পরে অবশ্য ঠিক জাতীয় সংগীত বাজানোর পর পরিস্থিতি ঠাণ্ডা হয়।

প্রথম কোয়ার্টারে দক্ষিণ সুদান আট পয়েন্টের পিছিয়ে ছিল (২০-২৮)। দ্বিতীয় অর্ধে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি (২৮-২৬)। তৃতীয় কোয়ার্টারে পুয়ের্তো রিকোকে ১৫ পয়েন্টের বেশি নিতে দেয়নি (২৩-১৫)। শেষ কোয়ার্টারে তারা ১৯-১০ পয়েন্টে এগিয়ে ছিল।

পরের রাউন্ডে দক্ষিণ সুদান ‘সি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি