অলিম্পিক রেকর্ড ভেঙে স্বর্ণ-রৌপ্য জিতলেন দুই দক্ষিণ কোরিয়ান শুটার

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৯:০৮আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:০৮

দক্ষিণ কোরিয়া মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রবিবার অলিম্পিক রেকর্ড ভেঙে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার দুই শুটার। ওহ ইয়ে জিন হয়েছেন প্রথম, দ্বিতীয় হয়েছেন তারই সতীর্থ কিম ইয়েজি। এছাড়া  ব্রোঞ্জ পেয়ে এই ইভেন্টে প্রথমবার ভারতকে পদক এনে দিয়েছেন মানু ভাকার।

ওহ ২৪৩.২ পয়েন্ট স্কোর করে স্বর্ণ জিতেছেন। ইয়েজি করেছেন ২৪১.৩ স্কোর। ওহের শেষ ৯ শটের আটটিতে সম্ভাব্য ১০.৯ পয়েন্টের মধ্যে এসেছে অন্তত ১০ পয়েন্ট।

ব্রোঞ্জ জয়ী মানু ২২১.৭ স্কোর করে তৃতীয় হয়েছেন। প্যারিস অলিম্পিকে এটাই ভারতের প্রথম পদক।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে আগের অলিম্পিক রেকর্ড ছিল ২৪০.৩ স্কোর। তিন বছর আগে রাশিয়ান শুটার ভিতালিনা বাতসারাশকিনা টোকিওতে ওই রেকর্ড গড়েন।

প্যারিস অলিম্পিকে চীনের বাইরে এই প্রথম কোনও দেশ শুটিংয়ে সোনা জিতলো।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী