প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ইরানি কোচ কেন দুঃখ প্রকাশ করলেন?

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে
২৮ জুলাই ২০২৪, ২২:৩৭আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২২:৩৭

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টের বাছাইয়ে ৬২৪.২ স্কোর করে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৯ জন শুটার। তবে এমন ফল হবে ভাবেননি কোচ কিংবা খেলোয়াড় কেউই।

আজ রবিউল শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর আর বেশি স্কোর করতে পারেননি। যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯ স্কোর।

বাংলাদেশি শুটাররা সবসময় অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলে থাকেন। তবে এখন পর্যন্ত আব্দুল্লাহ হেল বাকী ২০১৬ রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন। যা কোনও বাংলাদেশির সেরা ফল।

আজকের স্কোর নিয়ে রবিউল বলেছেন, 'স্কোর আর একটু ভালো হলে পজিশন বাড়তে পারতো। পাঁচ পয়েন্টের এই ব্যবধান ঘুচাতে হলে আমাদের আরও বেশি টুর্নামেন্ট খেলতে ও পরিকল্পনা করতে হবে।’

রবিউল এরপর বললেন, ‘অলিম্পিক অনেক বড় ক্ষেত্র। এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। অলিম্পিকে অংশগ্রহণের অভিজ্ঞতা ক্যারিয়ারের বাকি সময় কাজে লাগবে।’

বাংলাদেশ শুটিং দলের সঙ্গে অনেক দিন ধরে কাজ করছেন ইরানি কোচ জায়ের রেজাই। অলিম্পিকে শুটার রবিউলের পারফরম্যান্স নিয়ে তার উপলব্ধি, ‘রবিউলের  প্রস্তুতি ভালোই ছিল। শুরুটাও দারুণ হয়েছিল। আকস্মিক কিছু শট একটু খারাপ হওয়ায় পজিশন পিছিয়েছে। আমি আসলে এমন ফল প্রত্যাশা করিনি। এমন ফলের জন্য আমি দুঃখিত। আমার মনে হয় চাপটা বেশি নিয়ে ফেলেছিল ও। আমাদের আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের