অলিম্পিকে হতাশ করলেন বাংলাদেশের ইমরানুর

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে
০৩ আগস্ট ২০২৪, ১৬:২৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:৩২

স্তাদো দ্য ফ্রান্স ফুটবল দলের ভেন্যু।  সেন্ট ডেনিসের এই মাঠটি ফুটবলের ভেন্যু হলেও তাতে অ্যাথলেটিক্স ও রাগবি হয়।  এবার যেমন অলিম্পিক গেমস হচ্ছে । এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮১ হাজারের মতো। প্যারিসবাসী যেন একটি সিটও শূন্য রাখেননি। আর হাজারো দর্শকের উল্লাসের মাঝে অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের ইমরানুর রহমান আশানুরূপ টাইমিং করতে পারেননি। হতাশ করেছেন।

 বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন। হিটে আট জনের মধ্যে হন ষষ্ঠ। তার টাইমিং ১০ দশমিক ৭৩ সেকেন্ড। যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি। 

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চার জন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরান পারেননি পরবর্তী রাউন্ডে যেতে।

সব মিলিয়ে বাছাইয়ে ৪৫ জনের মধ্যে ২৫তম হয়েছেন লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর।

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি