মেয়েদের ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। এই ইভেন্টে টানা চতুর্থ সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। শুধু কি তাই? অলিম্পিকে নবম সোনা জিতে নারী অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি সোনা জেতা লারিসা লাতিনিনার পাশে বসেছেন তিনি।
২৭ বছর বয়সী লেডেকি সাঁতার শেষ করতে সময় নেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাস সময় নিয়েছেন ৮ মিনিট ১২.২৯ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের আরেক তারকা পেইজ ম্যাডেন ৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।
সব মিলে এটি লেডেকির ১৪তম অলিম্পিক পদক। তার আগে সমান ৯টি সোনা জিতেছিলেন সোভিয়েন ইউনিয়নের প্রতিনিধিত্ব করা জিমন্যাস্ট লাতিনিনা। এতদিন তিনিই সর্বোচ্চ সোনা জিতে শীর্ষে ছিলেন। এবার তার পাশে বসলেন লেডেকি।









