ডিসকোয়ালিফাই হয়ে অবসর নিলেন ভারতের নারী কুস্তিগির

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ১৩:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:৪০

অলিম্পিকে কুস্তি থেকে ডিসকোয়ালিফাই হওয়ার একদিন পর অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা নারী কুস্তিগির বিনেশ ফোগাট।

তার ডিসকোয়ালিফাই হওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন। প্রত্যাশা ছিল সোনা জয়ের। কিন্তু ভারতের অলিম্পিকস সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে।

গত বছর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেটি নিয়ে চলা দীর্ঘ আন্দোলনে সবার নজর কেড়েছিলেন ২৯ বছর বয়সী ফোগাট। তিনবার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই তারকা আক্ষেপ করে মায়ের উদ্দেশ্য করে প্ল্যাট ফর্ম এক্সে বলেছেন, ‘মা আমার বিপক্ষে কুস্তির জয় হয়েছে। আমি হেরেছি। তোমার স্বপ্ন আর আমার সাহস পুরোপুরি চূর্ণ। আমার মাঝে সেই শক্তিটা আর নেই। কুস্তিকে বিদায়। তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। ক্ষমা করে দিও।’

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী