পোলান্ডের বক্সিংয়ে বাংলাদেশের জিন্নাতের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

পোল্যান্ডে গ্লিউইচে ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান বক্সার জিন্নাত ফেরদৌস। ২-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে জিন্নাত সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন।

এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ থেকে বক্সাররা পোল্যান্ডের এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।

জিন্নাত ৫২ কেজি ওজন শ্রেণিতে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করেন। সেখানে প্রথম বাউট জিতলেও পরেরটিতে হেরে গেছেন। তৃতীয় রাউন্ডে হাঙ্গেরির কাটা প্যাপকে ৫-০ তে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ‍জিন্নাত হেরে যান ইউক্রেনের দারিয়া ওলহা হুটারিনার কাছে। যদিও ব্রোঞ্জপদক আগেই নিশ্চিত হয়ে যায় তার।

জিন্নাত পদক জিতে নিউইয়র্কে ফিরে বলেছেন, ‘‘আমি পোল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পদক জিতেছি। অনেক ভালো লাগছে। বাংলাদেশের বক্সিং ফেডারেশনের কর্মকর্তা জহির আহমেদ বলেছেন, ‘এটাই দেশের হয়ে প্রথম ইউরোপে কেউ পদক জিতলো।’’

যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিন্নাত এবং সেখানেই নিজেকে তৈরি করেছেন। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। চীনের হাংঝু এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু দেশের হয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের