অবশেষে ভিসা পেয়ে ভারতে যাচ্ছেন বাংলাদেশের সেরা রেইডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৮

প্রায় দেড় মাস আগে ভারতের প্রো কাবাডিতে নিলামে নাম উঠে বাংলাদেশের সেরা রেইডার মিজানুর রহমানের। অবশেষে নানান জটিলতা পেরিয়ে ভিসা পেয়ে বুধবার ভারতে খেলতে যাচ্ছেন তিনি।

গত মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত নিলামে মিজানুরকে দাবাং দিল্লি কেসি কিনে নেয়। ১৩ লাখ টাকায় বাংলাদেশের রেইডার সেখানে খেলার সুযোগ পান। যদিও বাংলাদেশ থেকে ৮ জন খেলোয়াড় নিলামে ছিলেন। শুধু মিজানুর দল পেয়েছেন, বাকিরা সুযোগ পাননি। 

১৮ অক্টোবর প্রো কাবাডি লিগ শুরু হয়েছে। দুটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া মিজানুর দেরিতে হলেও খেলার সুযোগ পেয়ে বেশ আশাবাদী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবারের মতো ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এখন আমি ভিসা পেয়েছি। বুধবার সেখানে যাবো। আশা করছি দলের সঙ্গে যোগ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি