সাঁতার ফেডারেশনের দুঃখ ইলেকট্রনিক স্কোরবোর্ড!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৪

অনেক দিন ধরেই সাঁতার ফেডারেশনের আক্ষেপের নাম ইলেকট্রনিক স্কোরবোর্ড। আগামী শনিবার থেকে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। আগের মতো এবারও  ইলেকট্রনিক স্কোরবোর্ড সচল না থাকায় প্রতিযোগিতা হ্যান্ডটাইমিংয়ে হতে যাচ্ছে!

২০১৯ সালে মিরপুরের এই সুইমিং কমপ্লেক্সে ৫ কোটি টাকা ব্যয়ে একটি ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হলেও প্রতি বছরই সাঁতারুদের অনুশীলন ও ঘরোয়া প্রতিযোগিতা চলে হ্যান্ডটাইমিংয়ে। ২০১৯ সালে সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিংপুল সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরই অংশ হিসেবে পুরোনো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রোনিকস কোম্পানির নতুন স্কোরবোর্ড। কিন্তু পাঁচ কোটি টাকার স্কোরবোর্ড অচল অবস্থায় পড়ে আছে শ্বেতহস্তির মতো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে ঘুরে ফিরে উঠে এসেছে হ্যান্ডটাইমিংয়ের প্রসঙ্গ। 

সচল নেই ইলেকট্রনিক স্কোরবোর্ড। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লাপাত্তা সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন মোহাম্মদ সেলিম মিয়া, ‘আমরা যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এসব বিষয়ে কথা বলেছি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে আমাদের ইলেকট্রনিক স্কোর বোর্ডের বিষয়ে চিঠি দিয়েছি। আপাতত এটা সমাধানের কোনও সম্ভাবনা নেই। তাই আমাদের এবারও হ্যান্ডটাইমিংয়ে সাঁতার আয়োজন করতে হচ্ছে। ইলেকট্রনিক বোর্ড আমাদের দুঃখ হয়ে আছে।’

এবারের জাতীয় সাঁতারের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ ৫২ দলের ৫৫০ জন সাঁতারু অংশ নেবে। পুরুষ ও মেয়েদের ইভেন্ট ৩৮টি। এছাড়া পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি ও ওয়াটারপোলোর ১টি ইভেন্ট রয়েছে।

এবারের জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি আবদুল হামিদ ও পৃষ্ঠপোষক গ্রুপের কর্মকর্তা ইব্রাহিম খলিল পলাশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি