শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৪, ১৪:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৫০

জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার মাঠের উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনও শোধ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেটা আমরা চেষ্টা করছি।’ 

এরপর উপজেলা স্টেডিয়াম নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি, ‘সারাদেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদদের নামে করা হবে।’ 

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেছেন, ‘২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসবে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের শহীদদের বীরত্বগাঁথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে সেই জন্য শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মাতা মিসেস ফারহানা দিবা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’ : দুদক
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে যা বললেন রাশেদ খাঁন
সর্বশেষ খবর
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ