ভারতে সুখবর পেলেন বাংলাদেশের মিজানুরসহ ৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

এই মুহূর্তে ভারতে প্রো কাবাডি লিগে খেলার জন্য রয়েছেন বাংলাদেশের  মিজানুর রহমান। সেখানে থাকতেই নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে  দেশের সেরা রেইডারের। শুধু মিজানুর একা নন, দেশের আরও ৫ জন খেলোয়াড় হিমালয়ের দেশটিতে প্লেয়ার ড্রাফটে থাকছেন।

বাংলাদেশের ছয় খেলোয়াড়ের নেপালে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

রেইডার মিজানুর ও শাহ মো. শাহান, অলরাউন্ডার মো. ইয়াসিন আরাফাত ও মনিরুল চৌধুরী এবং ডিফেন্ডার সবুজ মিয়া ও রোমান হোসেন থাকছেন প্লেয়ার ড্রাফটে। কাবাডি লিগে কাঠমান্ডু, পোখরা, বিরাটনগর, জনকপুর, ধানগাদি ও বুতওয়াল ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। জানুয়ারি মাসে নেপালের এ আসর আয়োজিত হওয়ার কথা রয়েছে ।

খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘আমাদের কোচিং প্যানেল রয়েছে। তারা নেপালের নির্দেশনা অনুযায়ী নির্বাচন করেছে। নেপাল পজিশনভিত্তিক দুই জন করে খেলোয়াড় চেয়েছে। সেভাবে হয়েছে সবকিছু।’

আগামী ১০ ডিসেম্বর টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট। ফেডারেশনের সাধারণ সম্পাদকের মনে করছেন, ‘প্রথাগত ড্রাফট হয়তো হবে না। দলগুলো হয়তো নিজেদের মধ্যে বণ্টন করে নেবে, আমরা আশাবাদী ৬ জন খেলতে পারবে।’ 

নেপালে খেলার সুযোগ তৈরি হওয়ায় খুশি রেইডার মিজানুরও, ‘আমরা খুশি। নতুন করে দেশের বাইরে খেলার সুযোগ তৈরি হয়েছে। আশা করছি খেলতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের