নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডিতে খেলতে গেলেন বাংলাদেশের ৪জন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলতে গেলেন বাংলাদেশের ৪ খেলোয়াড়। তারা হলেন- মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া।  রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা নেপাল পৌঁছান। 

বাংলাদেশ থেকে অবশ্য মোট ৬জন খেলোয়াড় নেপালের কাবাডি লিগে অংশগ্রহণ করছেন। বাকি দুই খেলোয়াড় হচ্ছেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন।  তারা ১২ জানুয়ারি সেখানে যাবেন। 

বাংলাদেশের ৬ খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে, ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে, মিজানুর রহমান খেলবেন কাঠমুন্ডু মেভারিকসের হয়ে এবং শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে।

মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম।  নেপাল কাবাডি প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশবাসীর কাছে আমার দোয়া দরখাস্ত। আমি যেন সুস্থ থেকে সেরাটা দিতে পারি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের