কাবাডিতে প্রথমবার বাংলাদেশকে হারিয়ে সিরিজে নেপালের সমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নেপাল। আজ রবিবার দ্বিতীয় ম্যাচে তারা ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে। কাবাডির ইতিহাসে এই প্রথম বাংলাদেশ নেপালের কাছে হার দেখলো। 

সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল নেপাল। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। জমজমাট লড়াইয়ের আভাস মিলে তাদের খেলার ধরনে। বাংলাদেশের চোখে চোখ রেখে খেলেছে নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ এগিয়েছে। আবার স্বাগতিকদের টপকে গিয়েছে নেপাল। 

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পেয়েছে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের সমান ২৪ পয়েন্ট ছিল। 

দ্বিতীয়ার্ধেও খেলার আকর্ষণ এতটুকু কমেনি। ম্যাচ যত গড়িয়েছে, উত্তেজনা তত বেড়েছে। বাংলাদেশের সঙ্গে সমানতালে লড়েছে নেপাল। একসময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে আবার সমতায় ফেরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ হাসি হেসেছে নেপাল।

তিন পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে জমজমাট সিরিজের ইঙ্গিত দিলো নেপাল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। 

প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি