কে হবেন সেরা- নাহিদ, মিরাজ নাকি ঋতুপর্না?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ২০:৪৮আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২৩:০৩

বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। আগামী ১১ এপ্রিল জমকালো আয়োজনে তুলে দেওয়া হবে ২০২৪ সালের সেরাদের পুরস্কার।

এবারও বিএসপিএ অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

ধারাবাহিকভাবে এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই পক্রিয়ায় অংশ নিতে ভোট দেওয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট www.bspa.com.bd

সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমা।

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ঘোষণা করে তুলে দেওয়া হবে কুলবিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানার অটোগ্রাফ দেওয়া বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের