সাড়ে ৫ ঘণ্টা লড়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নীড়, তাহসিনের আরেকটি নর্ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৫, ১৭:৩৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৭:৫১

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবায় বাংলাদেশের মহিলা বিভাগে ওয়াদিফা চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওপেন বিভাগে এবার আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও চ্যাম্পিয়ন হয়েছেন। ওয়াদিফার পাশাপাশি এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হওয়ায় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। 

আজ সাড়ে ৫ ঘণ্টা লড়াই করে শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্য দিকে আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারান ফিদে মাস্টার ইমনকে। এতে নীড় সাত পয়েন্ট এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন।

এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এই টুর্নামেন্টে কয়েক রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে ছিলেন। অষ্টম রাউন্ডে নীড়ের কাছে হেরে পিছিয়ে পড়েন। আজ শেষ রাউন্ডে জিতে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে স্বাগতিকদের  দিলশান, বাংলাদেশের ফাহাদ ও ইমনের সঙ্গে তাহসিনের সমান সাড়ে ছয় পয়েন্ট হয়। টাইব্রেকিং পদ্ধতিতে তাহসিন দ্বিতীয় ও  দিলশান তৃতীয় হয়েছেন। 

এশিয়ান জোনাল দাবায় তাহসিন দ্বিতীয় হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। তার প্রথম আইএম নর্মও দুই বছর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান জোনাল থেকেই। এখন আরেকটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং স্পর্শ করলে আন্তর্জাতিক মাস্টার খেতাব পাবেন তাহসিন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের