এশিয়ান গেমসের পর এবার সেলিমের ভুটান চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:০০

চীনের এশিয়ান গেমসে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। এরপর সময় কেটেছে অনেক। এবার সেনাবাহিনীর এই বক্সারের সামনে ভুটানে চার জাতির টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার পালা। 

৮ থেকে ১৩ এপ্রিল ভুটানের থিম্পুতে হতে যাচ্ছে চার জাতি বক্সিং টুর্নামেন্ট। স্বাগতিক ভুটান, বাংলাদেশ, নেপাল ও ভারতের বক্সাররা এতে অংশ নিচ্ছেন। 

বাংলাদেশ থেকে তিন জন ছেলে ও দুজন মেয়ে বক্সার খেলছেন। ৬০ কেজি ওজন শ্রেণিতে সেলিম হোসেন ছাড়াও খেলছেন, ৬৩ দশমিক ৫ কেজিতে মো. হোসেন আলী, উৎসব আহমেদ ৫৪ কেজিতে, জান্নাতুল ফেরদৌস ৪৮ কেজিতে ও কায়মা খাতুন ৫০ কেজিতে।

আজই দল ভুটান পৌঁছেছে। সেখান থেকে সেলিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়ান গেমসের পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসেছি। এবার তিন কেজি ওজন বেশিতে খেলছি। চীনে খেলেছিলাম ৫৭ কেজি ওজন শ্রেণিতে। ভুটানে নিজের ওজন শ্রেণিতে সোনার পদক জেতার লক্ষ্য আছে। জাতিসংঘ মিশন থেকে এসে নিয়মিত অনুশীলনে ছিলাম। বাকি বক্সারও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

খেলা হবে তিন রাউন্ডে। দুই প্রতিযোগীকে হারাতে পারলেই স্বর্ণপদকের লড়াই হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি