ভুটানে বাংলাদেশের উৎসবের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

ভুটানে চার জাতির আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের উৎসব আহমেদ। থিম্পুতে অনুষ্ঠিত ব্যান্টনওয়েট ক্যাটাগরিতে ৫৪ কেজির ফাইনালে নেপালের চন্দ্র থাপাকে হারিয়েছেন বাংলাদেশ আনসারের এই বক্সার।

এর আগে গ্রুপ পর্বে উৎসব হারান স্বাগতিকদের ফোনসু কারমাকে। এছাড়া টুর্নামেন্টে আরও তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৬৩ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী, ৪৮ কেজিতে একই বাহিনীর জান্নাতুল ফেরদৌস এবং ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন একটি করে ব্রোঞ্জ পদক জেতেন। 

স্বর্ণপদক জিতে উৎসবের দৃষ্টি আরও প্রসারিত, ‘অ্যামেচার বক্সিংয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা আমার প্রথম সোনা জয়। এখন আমার লক্ষ্য পাকিস্তান এসএ গেমসে সোনা জয়। সেরকম অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে ইনশাআল্লাহ দেশকে স্বর্ণপদক এনে দিতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের