জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ২০:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০:২৭

‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার লেখকের বাসভবন সিলেটের করেরপাড়ার কমলাকান্ত ভবনে হয়েছে। এতে রনজিত দাসের আত্মজীবনী ফুটিয়ে তোলা হয়েছে। পঞ্চাশ, ষাট ও সত্তর দশকের ক্রীড়াঙ্গনের ইতিহাসও উঠে এসেছে ।

৯৪ বছর বয়সী ক্রীড়াবিদের স্মৃতি, তার খেলোয়াড়ি জীবন ও জীবনদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি শুধু তার জীবনলিপি লেখেননি, সেই সঙ্গে ক্রীড়াঙ্গনের অমূল্য এক ইতিহাস নির্মোহভাবে তুলে ধরে ঐতিহাসিক এক দায়িত্ব পালন করেছেন। 

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন পাক্ষিক ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, প্রাক্তন খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু, রতন মজুমদার সহ আরও অনেকে।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি