ভারতে স্থগিত সাফ অ্যাথলেটিকস, চলতি ক্যাম্প নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

সাত মাসের মধ্যে দ্বিতীয়বার স্থগিত সাফ অ্যাথলেটিকস প্রতিযোগিতা। পাকিস্তানের অ্যাথলেটদের ভিসা পেতে দেরি হওয়ায় এই প্রতিযোগিতা স্থগিত রাখার কথা জানানো হয়েছে। 

আগামী ৩-৫ মে রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিকস স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। এখন সেটি জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। অবশ্য জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে আদৌ ভিসা দেওয়া হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এ কারণে এই প্রতিযোগিতা নিকট ভবিষ্যতে হওয়ার ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। 

গত বছরের অক্টোবরে হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিকসের এই চতুর্থ আসর। তখন সেটি বাতিল হয়ে গিয়েছিল। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের ক্রীড়াবিদদের অংশ নেওয়ার কথা। ভুটান ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে!

বাংলাদেশও প্রস্তুতি শুরু করেছিল। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদেরকে জানানো হয়েছে সাফ অ্যাথলেটিকস স্থগিত। পরবর্তীতে কবে হবে তা জানানো হয়নি। তবে এক সপ্তাহ পর আপডেট দিবে। আমরা সেই অপেক্ষায় আছি। যদি শিগগিরই সাফ অ্যাথলেটিকস না হয় তাহলে আমাদের চলমান ক্যাম্প আছে, সেটা নিয়ে নতুন পরিকল্পনায় নামতে হবে। দেখা যাক কী আছে সামনের দিকে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি