আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৫, ১৮:০৭আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:০৭

আর্চারি বিশ্বকাপ খেলতে আগামীকাল রবিবার চীনের সাংহাইয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ মে হবে স্টেজ টু প্রতিযোগিতা। বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সেখানে প্রাথমিকভাবে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য মার্টিন ফ্রেডরিকের দলের। 

বাংলাদেশ দলে রিকার্ভ ডিভিশনে তিনজন ও কম্পাউন্ডে দুইজন আছেন। রিকার্ভের তিনজন আর্চার হচ্ছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার।

বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান কোচ ফ্রেডরিক জানিয়েছেন, বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসকে সামনে রেখে কম্পাউন্ডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। 

তবে ওয়ার্ল্ড কাপ থেকে এর আগে পদক পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির এক নাম্বার সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সঙ্গে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সবসময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।’ 

এদিকে ওয়ার্ল্ড কাপে আরও বেশি সংখ্যক আর্চার পাঠানোর পক্ষে মত দিয়েছেন আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোনও গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আর্চার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় সম্পন্সর পাওয়া কোনও বিষয় না।’ 

ওয়ার্ল্ড কাপ শেষে ১২ মে দেশে ফিরবে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী