এবার কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন নীড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৫, ১৮:৩৩আপডেট : ১০ মে ২০২৫, ১৮:৩৩

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে চলছে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আজ শনিবার চতুর্থ রাউন্ডে সাফল্য পেয়েছেন। রুখে দিয়েছেন কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাখনেভ ডেনিসকে। 

নীড় এই টুর্নামেন্ট শুরুই করেছিলেন সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে কাজাখস্তান ও ভারতের দুই আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে ড্র করেন। আজ চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের ২৫২৬ রেটিং পয়েন্টের গ্রান্ডমাস্টারকে রুখে দিয়েছেন।

এশিয়ান এই টুর্নামেন্টে নীড়ের পাশাপাশি খেলছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। তাহসিন আজ চতুর্থ রাউন্ডে টাইটেলবিহীন দাবাড়ুকে হারান। সাকলাইন সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওয়ের বিপক্ষে হেরেছেন। যার বিপক্ষে নীড় প্রথম রাউন্ডেই জিতেছিলেন। 

নোশিন আন্জুম এশিয়ান মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের ম্যাচে জিতেছেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের