২৭ মে কোরিয়ায় শুরু এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও কংগ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২১:৫৩আপডেট : ২৫ মে ২০২৫, ২১:৫৩

এশিয়ান অ্যাথলেটিকসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ৬ সদস্যের বাংলাদেশ দল আজ রবিবার সন্ধ্যায় কোরিয়ার গুমিতে পৌঁছান। তারা গতকাল রাত ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে গেছেন। আগামী ২৭ মে গুমি শহরে শুরু হবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান কংগ্রেস। প্রতিযোগিতা শেষ হবে ৩১ মে।

কংগ্রেস ডেলিগেট হিসেবে ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মো. নাঈম আশফাক চৌধুরী গত ২৩ মে কোরিয়ায় পৌঁছান। 

এই দলে কোচ ও ম্যানেজার ১ জন ও ৫ জন খেলোয়াড় (৩ জন পুরুষ ও ২ জন মহিলা) রয়েছেন। অন্তর্ভুক্ত কর্মকর্তা ও খেলোয়াড়গণ হলেন- ফরিদ চৌধুরী (কোচ ও ম্যানেজার), মাহফুজুর রহমান (হাইজাম্প), মো. ইসমাইল (১০০মিটার স্প্রিন্ট), নাজমুল হোসেন রনি, (৪০০মিটার হার্ডলস), শিরিন আক্তার (১০০ মিটার স্প্রিন্ট), রিতু আক্তার (হাইজাম্প)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের