মিশরীয় কোচকে ঘিরে নতুন স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৫, ১৬:১৮আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৬:৩২

সাঁতারে দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তে গুনের অধীনে থেকে বাংলাদেশের সাঁতারুরা সাফল্য পেয়েছিল। এরপর এসেছিল জাপানের তাকিও ইনোকি। এবার ফেডারেশনে অ্যাডহক কমিটি এসে নতুন করে বিদেশি কোচ নিয়ে এসেছে। মিশরের দীর্ঘদেহী সাইদ ম্যাকডিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে কর্মকর্তারা।

আপাতত ৭ মাসের জন্য ম্যাকডি এসেছেন। তার অধীনে এসএ গেমস ছাড়াও এশিয়ান ইয়ুথ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। সাত বছর পর দেশের সাঁতারে বিদেশি কোচ এলো। বাংলাদেশের আগে সৌদি আরব, দুবাই ও কেনিয়া জাতীয় সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই কোচের সঙ্গে আগামী বছর জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছি। এই কোচ ট্যালেন্ট হান্ট ছাড়াও এসএ গেমস এবং এ বছর আরও দুটি গেমসের জন্য সাঁতারুদের প্রস্তুত করবেন। এর জন্য আমরা সবরকমের প্রস্তুতি নিয়েছি।’

মিশরীয় কোচ মাসিক বেতন পাবেন ৩ হাজার ডলার করে। থাকবেন ক্রীড়া পল্লীতে। তবে বিশ্ব সাঁতারে চীন-জাপান-অস্ট্রেলিয়ার আধিপত্য। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্য দেশ তো শীর্ষেই থাকছে। সেক্ষত্রে মিশরের সেভাবে আধিপত্য কমই। সেখান থেকে কোচ আনার পেছনে মাহবুবুর রহমান যুক্তি দিয়েছেন এভাবে, ’আমরা চীন-জাপান কিংবা ইউরোপা আমেরিকা থেকে কোচ আনতে গেলে অনেক টাকা লাগে। তাদের শুরুটাই হয় ৭ হাজার ডলার দিয়ে। আমাদের পক্ষে তা সম্ভব নয়। এছাড়া মিশরের এই কোচের কোচিং ব্যাকগ্রাউন্ড ভালো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করেছে। আমরা দেশ নয় ব্যক্তির ওপর জোর দিয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’

কোচের অর্থায়নে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ক্রীড়া পরিষদের ওপর অনেকটাই নির্ভর করছে ফেডারেশন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের