আশা নিয়ে শুরু জাতীয় নারী হ্যান্ডবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৫, ২১:০০আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২১:০০

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। এখান থেকে খেলোয়াড় বাছাই করে এস এ গেমসের জন্য পদক আনতে চাচ্ছে ফেডারেশন। 

শনিবার প্রথম দিনে হয়েছে প্রথম পর্বের ম্যাচ। এতে শুরুতেই জয় পেয়েছে শেরপুর, মাদারীপুর, বিজিবি ও ফরিদপুর। 

দিনের প্রথম ম্যাচে কক্সবাজারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে ফরিদপুর। পরের ম্যাচে শেরপুর ৩-২ গোলে বরগুনাকে হারিয়েছে। অন্য ম্যাচে মাদারীপুর ২৩-৮ গোলে দিনাজপুরকে হারিয়েছে। প্রথমার্ধে মাদারীপুর ১০-৪ গোলে এগিয়ে ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১-৭ গোলে কুষ্টিয়াকে হারিয়েছে। প্রথমার্ধে ৫-৩ গোলে এগিয়ে ছিল বিজিবি। এরপর ফরিদপুর ২৩-৬ গোলে হারিয়েছে বরগুনাকে। 

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ১৯টি দল। জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। শনিবার প্রতিযোগিতা শুরু হলেও প্রতিযোগিতার উদ্বোধন ১৭ আগস্ট। যার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের