শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় জয় বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ অক্টোবর ২০২৫, ২১:৩৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২১:৩৮

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম সেট থেকেই দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম সেট ২৫-২০ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় স্বাগতিক দল। এরপর দ্বিতীয় সেটেও ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় বাংলাদেশ। 

কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তৃতীয় সেটে তারা ছন্দ খুঁজে পায় এবং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সেটে শ্রীলঙ্কা ২৫-১৫ পয়েন্টে জয়ী হয়। এরপর চতুর্থ সেটে  টানটান উত্তেজনার পর শ্রীলঙ্কা জিতে নেয় ২৫-২২ পয়েন্টে। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। 

নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুদলের পয়েন্ট সমান ১১-১১ এ পৌঁছায়। এই সময় বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের স্নায়ু ধরে রাখে এবং দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল। 

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম। 

এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্বাগতিকদের। নেপালকে তারা হারায় ৩-২ সেটে। 

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি