স্কুল কাবাডিতে ধামরাইয়ের জয়জয়কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বিজয় দিবস স্কুল কাবাডি। টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ধামরাইয়ের স্কুলগুলো। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়।

বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই চললেও সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হার্ডিঞ্জ স্কুল। প্রথমার্ধ শেষে তারা ৩০-২০ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে থাকে ধামরাইয়ের ছেলেরা। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও হার্ডিঞ্জ স্কুলের কৌশলী আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৬৫-৪১ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সাথে। প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ধামরাইয়ের মেয়েরা, যেখানে বিরতির আগে স্কোর ছিল ২৯-১৮।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে ‘অলআউট’ করে বড় লিড নেয় হামিদা আফাজ স্কুল। পুরো ম্যাচে মিরপুরের মেয়েদের ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না দিয়ে ৫৬-৩৭ পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের