বিশ্বকাপে আছেন বাংলাদেশের আতহার

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭

ভারত ও শ্রীলঙ্কায়  বিশ্বকাপ শুরু হচ্ছে রবিবার থেকে। এতে নেই বাংলাদেশ। তবে না খেললেও ধারাভাষ্যে বাংলাদেশের উপস্থিতি আছে।  আগেই দুই বাংলাদেশের দুই আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলে গাজী সোহেলের থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিল। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিভি ও ডিজিটাল সম্প্রচারে  ধারাভাষ্য প্যানেলের নাম আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সেখানে আছে এবার আতহারের নাম।

৬৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন অনেক দিন ধরে। তাও দুই যুগের বেশি বাংলাদেশের বিভিন্ন সিরিজ ছাড়াও আইসিসি আসরগুলোতে ধারাভাষ্য কক্ষে তার উপস্থিতি  লক্ষ্যণীয়। তবে এবার নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে না চাওয়ায় বাংলাদেশ দলই নেই  বিশ্বকাপে। তাই  কিছুটা শঙ্কা থাকলেও আইসিসি সেদিকে হাটেনি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার আট ভেন্যুতে ছয়টি প্রোডাকশ ক্রু দল সম্প্রচার কাজে নিয়োজিত থাকবে। ৪৫টি পর্যন্ত ক্যামেরা থাকবে মাঠে। সব মিলিয়ে ৭২০ জন ব্রডকাস্ট কর্মী কাজ করবেন বিশ্বকাপের ম্যাচের মুহূর্ত গুলো দর্শকদের সামনে তুলে ধরতে।

ধারাভাষ্য প্যানেলে আছেন যারা

রাভি শাস্ত্রি, নাসের হুসেইন, ইয়ান, স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মর্গ্যান, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মনস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলি খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি