আইন নিজস্ব গতিতে চলবে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯

নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন। ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে। তবে বৃহস্পতিবার রাতে এক ফাঁকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের ক্রিকেটে ফেরার বিষয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে সাবেক দুই তারকা আব্দুস সালাম মুর্শেদী ও নাইমুর রহমান দুর্জয়ের প্রসঙ্গও উঠে আসে।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নামে মামলা রয়েছে। এর ফলে তারা ক্রিকেটসহ বিভিন্ন কার্যক্রম থেকে অনেকটাই দূরে রয়েছেন। সাকিব দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন। এ অবস্থায় তাদের ক্রিকেটে ফেরার বিষয়ে সরকারের নমনীয় মনোভাবের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অন্যদিকে, কারাগারে থাকা আব্দুস সালাম মুর্শেদী ও নাইমুর রহমান দুর্জয়ের বিষয়ে জানতে চাইলে আমিনুল হক বলেছেন, ‘মাশরাফি ও সাকিবের বিষয়টি কিছুটা ভিন্ন। তারা বর্তমান সময়ের ক্রিকেটার। তারা যেন দ্রুত ক্রিকেটে ফিরতে পারে, সে কারণে তাদের আইনি প্রক্রিয়া বা জামিনের বিষয়ে সরকার নমনীয় থাকবে। তবে আব্দুস সালাম মুর্শেদী ও নাইমুর রহমান দুর্জয়ের বিষয়ে আলাদা করে ভাবা হয়নি। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

মাশরাফি ও সাকিবকে দ্রুত ক্রিকেটে ফেরানোর উদ্যোগ বা দায়িত্ব কে নেবে? আর অন্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিনা- এমন প্রশ্নে আমিনুল হক বলেছেন, ‘উদ্যোগটা তাদের নিজেদেরই নিতে হবে। তারা আইনি জটিলতায় রয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা অন্য কোনও অভিযোগ প্রমাণিত না হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান সম্ভব। আমার মতে, বিষয়টি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে