বিশ্বখ্যাত কোচ গ্রেগরিচের ক্লাসে গলফার সিদ্দিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৯:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

গলফের বিশ্বখ্যাত কোচ স্লোভেনিয়ার ইউরোস গ্রেগরিচ আজ (বুধবার) বাংলাদেশে এসেছেন। সকালে ঢাকায় পা রেখেই দিনব্যাপী সিদ্দিকুর রহমানদের ক্লাস নিয়েছেন তিনি। 

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে আর্মি গলফ ক্লাবের বাংলাদেশ গলফ একাডেমিতে শুরু হয়েছে চার দিনব্যাপী স্থানীয় কোচদের ট্রেনিং প্রোগ্রাম ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’। এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশের স্থানীয় কোচদের মান উন্নয়নের অংশ হিসেবে এই কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে অংশ নিচ্ছেন দেশের তারকা গলফাররাও।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক। এছাড়া বিজিএফের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালক জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবির, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. আমিনুল আহসান, বাংলাদেশ গলফ একাডেমির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তোজাম্মেল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কোর্সে সস্ত্রীক অংশ নিয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এছাড়া স্থানীয় কোচরা অংশ নিয়েছেন, যাদের হাত ধরে তৈরি হচ্ছে নতুন নতুন গলফার। দেশীয় কোচরা যাতে নতুন গলফার তৈরিতে আরও পারদর্শী হয়ে ওঠেন এবং তাদের শেখানোর মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেজন্যই বাংলাদেশ গলফ ফেডারেশনের এমন অভিনব আয়োজন। 

এমন আয়োজনে ট্রেনার হিসেবে অংশ নিতে পেরে বেশ খুশি স্লোভেনিয়ার কোচ ইউরোস গ্রেগরিচ। তিনি বলেছেন, “আমি অনেক দেশেই এমন ট্রেনিং করিয়েছি। এটা খুবই দরকারি। এতে কোচদের দক্ষতা বাড়বে। আমি বাংলাদেশে এমন একটি আয়োজনের ট্রেনার হতে পেরে খুবই খুশি।”

চারদিনের এই প্রোগ্রামের প্রথম দিন পরিচিত পর্ব শেষে কোচদের স্কিল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুই বিষয়েই দেখিয়ে দিয়েছেন গ্রেগরি। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে ক্লাস। আগামীকালের ক্লাসে শেখানো হবে পাটিং ও চিপিংয়ের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দিক নিয়ে।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি