রংপুরে শেষ হলো জেমকন কাপ গলফ টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১৪:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৪:৪৯

শুক্রবার রাতে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘৫ম জেমকন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬’। রংপুর সেনানিবাসের গলফ ক্লাব মাঠে জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রংপুর সেনানিবাস গলফ ক্লাব মাঠে এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।
এতে পুরুষ বিভাগে বিজয়ী হন ডা. মো. জাবেদ আখতার এবং বেস্ট গ্রস করেছেন মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
রানার আপ পুরস্কার লাভ করেন লে. কর্নেল মো. মামুন অর রশিদ চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি এবং ২য় বেস্ট গ্রস হন মেজর গোলাম মাবুদ হাসান।
২য় রানার আপ হন মেজর হুমায়ুন কবির এবং ৩য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, এইচএমসি, পিএসসি।
কনভেনশনাল অন পুরস্কার লাভ করেন কর্ণেল মো. জুলফিকার আলী এবং নিয়ারেস্ট টু পিন করেন বিগ্রেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবির।
ম্যাক্সিমাম পার পুরস্কার লাভ করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. আমিন আকবর এসপিপি, এডব্লিউসি, পিএসসি এবং লংগেস্ট ড্রাইভ করেন কর্নেল কাজী শামীম ফরহাদ পিএসসি।
মহিলা বিভাগে বিজয়ী হন নাসরিন হক ববি এবং মিসেস সালমা নাসির বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। জুনিয়র বিভাগে ফিদা বিজয়ী এবং সাদাত রানার আপ হন।সাব-জুনিয়র বিভাগে রেহান বিজয়ী এবং রাজমিতা রানারআপ হয়।

রংপুর সেনানিবাসের গলফ ক্লাব মাঠে শুক্রবার রাতে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্স সাইদ আহমেদ, জেমকন জুট এর চিফ অপারেটিং অফিসার লে. কর্নেল (অব.) মোনায়েম, নিউ বিজনেস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর (অব.) রানা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের