ভুটানের বিপক্ষে আর্চারিতে বাংলাদেশের একের পর এক সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৯

এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আর্চারদের অংশগ্রহণে টঙ্গীতে শেষ হয়েছে প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে দুই দেশের আর্চাররা পদকের লড়াইয়ে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেছেন। তবে পদকের লড়াইয়ে ভুটানকে বেশ ভালোভাবেই পেছনে ফেলেছে বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। রৌপ্য পদক পেয়েছেন আব্দুর রহমান আলিফ এবং ব্রোঞ্জ জিতেছেন মিশাদ প্রধান।

রিকার্ভ নারী এককে স্বর্ণপদক জিতেছেন সাইমা সালাহ উদ্দিন। রৌপ্য পেয়েছেন মোসা. মনিরা আক্তার এবং ব্রোঞ্জ জিতেছেন শিমা আক্তার শিমু।

এছাড়া কম্পাউন্ড পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন হিমু বাছাড়, রৌপ্য পেয়েছেন মো. তরিকুল ইসলাম তাওহীদ। ব্রোঞ্জ পদক জিতেছেন ভুটানের সেতুম গেইটশেদ।

কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের পুষ্পিতা জামান স্বর্ণ, মোসা. কুলসুম আক্তার মনি রৌপ্য এবং বন্যা আক্তার ব্রোঞ্জ পদক পেয়েছেন।

দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। রিকার্ভ মিশ্র দলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু জুটি। রৌপ্য জিতেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায় জুটি।

কম্পাউন্ড মিশ্র দলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান। রৌপ্য পেয়েছেন ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের ঐশ্বর্য রহমান ও বন্যা আক্তার।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল স্বর্ণপদক জিতেছে। ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল রৌপ্য এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও শিমা আক্তার শিমুর দল। রৌপ্য জিতেছে বাংলাদেশের সোনালী রায়, নাসরিন আক্তার ও আরোভি আফরোজের দল।

অন্যদিকে, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করেছে। ভুটান দল পেয়েছে রৌপ্য পদক।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে মোসা. কুলসুম আক্তার মনি, বন্যা আক্তার ও পুষ্পিতা জামানের বাংলাদেশ দল স্বর্ণপদক জয় করেছে। ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে গড়া দল পেয়েছে রৌপ্য পদক।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সাম্পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হাসানসহ অন্যরা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মোকি আই কেন বলিউডের ‘ব্যাড গার্ল’র পরিচয় হয়ে উঠলো
স্মোকি আই কেন বলিউডের ‘ব্যাড গার্ল’র পরিচয় হয়ে উঠলো
হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর
হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর
ভুটানের বিপক্ষে আর্চারিতে বাংলাদেশের একের পর এক সাফল্য
ভুটানের বিপক্ষে আর্চারিতে বাংলাদেশের একের পর এক সাফল্য
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক