ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর পেলো বার্সেলোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৬, ১৮:৫৪ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়ে আর ভারত সফরে আসেননি রাফিনিয়া।  ব্রাজিল কোচ আনচেলত্তি বার্সেলোনার এই ফরোয়ার্ডকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি। তবে আশার কথা, রাফিনিয়া গেটাফের বিপক্ষে ম্যাচে রাফিনিয়াকে পাওয়ার পথে বড় কোনও বাধা নেই বার্সেলোনার। আগামী ১০ অক্টোবর স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেটাফের বিপক্ষে মাঠে নামার সুযোগ রয়েছে  ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আজ বার্সেলোনার চিকিৎসকদের করা পরীক্ষায় কোনও চোট ধরা পড়েনি রাফিনিয়ার।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান উরুতে আঘাত পান রাফিনিয়া। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের পর ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সতর্কতা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিলের কোচিং স্টাফ। পরে পরীক্ষায় গুরুতর কোনও সমস্যা না পাওয়ায় বার্সেলোনার চিকিৎসকেরাও স্বস্তি পেয়েছেন।

তবে রাফিনিয়ার আগের চোটের ইতিহাসের কারণে বিষয়টি নিয়ে শুরুতে কিছুটা উদ্বেগ ছিল বার্সার। গত মৌসুমে একই জায়গায় চারবার অস্বস্তিতে পড়েছিলেন এই ফরোয়ার্ড। ব্রাজিল দলের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল বার্সেলোনার মেডিক্যাল টিমও।

এবার অবশ্য নতুন কোনও চোটের লক্ষণ পাওয়া যায়নি।  তাই গেটাফের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
সর্বশেষ খবর
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম