আফগানিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ০০:৫৩আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০১:০৩

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বিরাট কোহলিদের। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর বৃহস্পতিবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত কাটিয়েছে তারা। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ভারত ২ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে থেমে যায় ১৪৪ রানে। ফলে ৬৬ রানের বড় জয়ে ভারতের সেমির স্বপ্ন বেঁচে থাকলো। 

ভারতের দেওয়া ২১১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ১৩ রানে ওপেনার মোহাম্মদ শেহজাদ (০) বিদায় নেন। পরের ওভারে সাজঘরে ফেরেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই (১৩)। এরপর রানের গতি বাড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান, ফলে বড় জুটি গড়া হয়নি তাদের। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ‘বিনাযুদ্ধে হারের’ দ্বারপ্রান্তে ছিলো মোহাম্মদ নবীর দল।

সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ নবী ও করিম জান্নাত মিলে ৩৮ বলে ৫৭ রান করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। কিন্তু ৩২ বলে ২ চার ও ১ ছক্কায় নবী ৩৫ রান করে আউট হলে ফের ছন্দপতন ঘটে আফগান ব্যাটিং অর্ডারে। করিম জান্নাত ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এই দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় আফগানিস্তান শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে পারে।

ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩২ রান খরচ করে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রবিচন্দন অশ্বিন ১৪ রানে নিয়েছেন দুটি উইকেট।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তাণ্ডব চালান ভারতীয় দুই ওপেনার। তাদের ব্যাটিংয়ে ভারত ২ উইকেটে ২১০ রান তুলেছে। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস

শুরুতে ততটা আক্রমণাত্মক ছিলেন না ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাওয়ার প্লেতে তাদের দলীয় রান দাঁড়ায় ৫৩। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৫। এরপর থেকেই আক্রমণ বাড়াতে থাকে ভারত। শুরুটা করেন রোহিত শর্মা, পরে তার সঙ্গে যোগ দেন রাহুলও। দু’জন মিলে ৮৯ বলে ১৪০ রানের জুটি গড়েন। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ভারতীয়দের সর্বোচ্চ রানের জুটি। রোহিত ৮ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৭৪ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টেকেননি রাহুলও। ফেরার আগে ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস সাজান তিনি।

তবে দলের স্কোরকে দুইশো ছাড়িয়ে যেতে ভূমিকা রেখেছেন রিশাভ পান্ত ও হার্দিক পান্ডিয়া। এই ‍জুটি মাত্র ২১ বলে ৬৩ রান তুলে লণ্ডভন্ড করে দেন আফগান বোলিং লাইনআপকে। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় পান্ত ২৭ এবং পান্ডিয়া ১৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রান তোলেন। শেষ ৪ ওভারে ভারত পায় ৬৫ রান। সবমিলিয়ে নির্ধারিত ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১০।

আফগান বোলারদের মধ্যে গুলবাদিন নায়েব ও করিম জান্নাত একটি করে উইকেট নেন।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী