অবশেষে ক্লে কোর্টে জকোভিচকে হারালেন মারে

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৬, ১৫:৩৫আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:৪৯

প্রথমবারের মতো ক্লে কোর্টে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপার স্বাদ নিলেন অ্যান্ডি মারে। প্রথমবারের মতো ক্লে কোর্টে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপার স্বাদ নিলেন অ্যান্ডি মারে। নিজের ২৯তম জন্মদিনে রোম মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর জকোভিচকে ৬-৩, ৬-৩ গেমে হারান মারে।
কিছুদিন আগেই মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে এই জকোভিচের কাছেই পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেছিলেন মারে। রোমে মারের এটি প্রথম শিরোপা। তবে ক্লে কোর্টে এটি তার দ্বিতীয় মাস্টার্স শিরোপা। ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার ঠিক সপ্তাহখানেক আগে এই শিরোপা মারেকে আত্মবিশ্বাসের রসদ যোগান দেবে।
উল্লেখ্য, ১৯৩১ সালে জর্জ প্যাট্রিক হিইজেসের পরে ব্রিটিশ পুরুষ কোনও খেলোয়াড়ের এই টুর্নামেন্টের শিরোপা প্রাপ্তি এটাই প্রথম।

এদিকে মেয়েদের বিভাগে অল মার্কিন ফাইনালে স্বদেশি ম্যাডিসোন কেইসকে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে নয় মাস পর কোনও শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। রোমে এটি সেরেনার চতুর্থ শিরোপা।

গত আগস্টে সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতেছিলেন সেরেনা। এরপর ইনজুরির কারণে প্রায়ই কোর্টের বাইরে থাকা সেরেনা মাত্র চারটি টুর্নামেন্টে অংশ নিতে পেরেছেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের