উইম্বলডনের ফাইনালে মুখোমুখি সেরেনা-কারবার

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৬, ১৯:৫০আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৯:৫৩

উইম্বলডনে 7688718_australian-open-2016-schedule-thursday_t9504d60bদুই বোনের ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি হতে দেননি অ্যাঞ্জেলিকা কারবার। ভেনাস উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন জার্মান তারকা কারবার। সেখানে তার প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। আগামীকাল শনিবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুজন।
গ্রান্ড স্লামের সর্বশেষ সাতটি আসরের ছয়টিতেই ফাইনালে উঠেছিলেন সেরেনা। এবারের উইম্বলডনের ফাইনালেও সহজেই জায়গা করে নিয়েছেন তিনি। সেমিফাইনালে রাশিয়ার এলেনা ভেসনিনাকে হারিয়েছেন ৬-২, ৬-০ গেমে।
কিন্তু ছোট বোনের মতো সেমিফাইনালের বাধা পেরোতে পারেননি ভেনাস। শেষ চারের লড়াইয়ে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে হেরে গেছেন ৬-৪, ৬-৪ গেমে।
ফাইনালে কারবারের সঙ্গে পুরনো হিসাবও মেটানোর সময় এসেছে সেরেনার। এই কারবারের কাছেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিলেন সেরেনা। এবার উইম্বলডনের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও পাচ্ছেন ২১টি গ্রান্ড স্লামজয়ী এই মার্কিন তারকা।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের