জয় পেলেও চোটে ভুগছেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৪:০৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৪:২০

ইউএস ওপেনের শিরোপা অক্ষুণ্ন রাখতে জয়ের ধারাতেই রয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে ৬-৩, ৫-৭, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন পোল্যান্ডের জার্জি জানোভিচকে।

জয় পেলেও ম্যাচে কব্জির চোট নিয়ে যুদ্ধ করতে হয়েছে বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকাকে। পুরো ম্যাচে বেশ কয়েকবারই পাওয়ার ফুল ফোরহ্যান্ডের সময় জকোভিচকে ধুঁকতে দেখা গেছে।

অলিম্পিক থেকেই কব্জির চোটে ভুগছিলেন জকোভিচ। তবে সেটা বাম কব্জি হলেও এই টুর্নামেন্টে নতুন করে ডান কব্জির চোটেই ধুঁকছিলেন তিনি।

চোট নিয়ে কথা বলতে গিয়ে সার্বিয়ান তারকা বললেন টুর্নামেন্টে ধীরে ধীরে ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী তিনি। জকোভিচের মতে, ‘এটা প্রতিরোধমূলক হিসেবেই করা হয়েছে। তবে সবকিছু ধীরে ধীরে ভালো হয়ে উঠছে। আশা করছি টুর্নামেন্ট যত এগোবে আমি আমার সেরাটা দিতে পারবো।’

একইভাবে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিশ এই চতুর্থ বাছাই।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম