মা হচ্ছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১৬:০৭আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:০৮

সেরেনা উইলিয়ামস এ ব্ছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোর্টে নামেননি সেরেনা উইলিয়ামস। কারণটা বলেছিলেন হাঁটুর চোট। যদিও এখন জানা গেছে অন্য কারণ। আমেরিকান টেনিস তারকা একটি ছবি পোস্ট করে নিজেই দিয়েছেন আসল খবর। মা হতে যাচ্ছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক!

সাঁতারের হলুদ পোশাক পরে আয়নার সামনে স্ন্যাপচ্যাটে একটি ছবি দেন সেরেনা, পোস্টে লেখা ‘২০ সপ্তাহ’। টেনিস দুনিয়া হয়ে উঠল সরগরম-মেয়েদের এককে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা মা হতে যাচ্ছেন। ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে শেষ পর্যন্ত পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে বিষয়টি যে গুঞ্জন নয় নিশ্চিত করলেন সেরেনার মুখপাত্র কেলি বুশ নোভাক।

৩৫ বছর বয়সী তারকা আসছে শরতেই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। বলার মতো একটা বিষয় হচ্ছে, গত জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময় ৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন সেরেনা। রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম জেতার ১২ সপ্তাহ পর ভক্তদের খুশির খবর জানালেন তিনি।

২০১৭ সালের বাকি মৌসুম আর কোর্টে দেখা যাবে না সেরেনাকে। নোভাক জানিয়েছেন, সব ঠিক থাকলে আমেরিকান তারকা আবার কোর্টে ফিরবেন ২০১৮ সাল থেকে। বুধবার টেলিফোন সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসকে নোভাক বলেছেন, ‘সেরেনা বলেছেন যে, কেউ এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তাকে যেন বিষয়টি স্পষ্ট করে নিশ্চিত করা হয়।’ সূত্র- বিবিসি, নিউইয়র্ক টাইমস

/এফএইচএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম