ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ওস্তাপেঙ্কো

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৭, ১২:১৩আপডেট : ১১ জুন ২০১৭, ১২:১৪

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ওস্তাপেঙ্কো ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন জেলেনা ওস্তাপেঙ্কো। সিমোনা হালেপকে চমক দেখিয়ে হারিয়েছেন তিন সেটে। সেই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে জিতেছেন গ্র্যান্ড স্লাম। নিজ দেশ লাতভিয়ার হয়েও গড়েছেন অনন্য এই কীর্তি।

শেষ পর্যন্ত ইতিহাস গড়লেও শুরুর সেটে হেরেছিলেন ৪-৬ গেমে। পরের সেট থেকেই ঘুরে দাঁড়ান দাপটের সঙ্গে। জিতে নেন ৬-৪, ৬-৩ গেমে। এই জয়ের মধ্য দিয়ে ১৯৩৩ সালের পর ফ্রেঞ্চ ওপেনে জিতলেন অবাছাই কোনও তারকা।

অবাছাই হয়েও ঐতিহাসিক জয়। কীভাবে হলো সব কিছু? নিজের মুখে এ নিয়ে লাতভিয়ান তারকা বললেন, ‘আমাকে আসলে কেউই কিছু শেখায়নি। আমি আসলে আমার মতোই খেলে এসেছি। আমি মনে করছি আমার মধ্যেই এটা ছিল। আর সেটা ছিল হিট করো।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করতে পারছি না আমিই চ্যাম্পিয়ন। এটা আমার স্বপ্নই ছিল। বলতে গেলে ভাষা হারিয়ে ফেলেছি।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের