তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১১:২৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৭:০৭

তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ রেকর্ড অষ্টম শিরোপার পেছনে ছুটছেন রজার ফেদেরার। সেই লক্ষ্যে উইম্বলডনে তৃতীয় রাউন্ডেও পৌঁছে গেছেন । সরাসরি সেটে জিতেছেন দ্বিতীয় রাউন্ডে। একইভাবে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

সেন্টার কোর্টে ফেদেরার হারিয়েছেন দুসান লাজোভিচকে। তীব্র গরমে ফেদেরার জয় পেয়েছেন ৭-৬ (৭-০), ৬-৩, ৬-২ গেমে।

দ্বিতীয় বাছাই জোকোভিচ এর আগে হারান অ্যাডাম পাভলাসিককে; ৬-২, ৬-২, ৬-১ গেমে। জয়ের পর তীব্র গরমের কথাই ফুটে উঠে তার কণ্ঠে, ‘আজকে গরমের তীব্রতা বেশি ছিল। তাই টানা খেলে পয়েন্ট আদায় করা সহজ ছিল না। তবে আমার ছন্দ ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

এদিকে শুরুর দিকে ২-০ তে পিছিয়ে পড়েছিলেন ৩৫ বছর বয়সী ফেদেরার। কিংবদন্তি তারকাকে ভালোই ভুগিয়েছিলেন লাজোভিচ। সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন ফেদেরার, ‘শুরুতে ধুঁকেছি। নিজেকে স্থির করতে ও ছন্দ ফিরে পেতে কষ্ট হয়েছে। আমার মনে হয়, এখানে আরও স্থির হওয়া প্রয়োজন। আমি সে চেষ্টাই করি। তবে এ নিয়ে আমি চিন্তিত নই।’

দুই তারকা একইভাবে পার করেছিলেন প্রথম রাউন্ড। ফেদেরার ও জোকোভিচের প্রতিপক্ষ ইনজুরি নিয়ে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন। তাই তারা সহজেই পরের রাউন্ডে উঠে যান।   

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি