ইউএস ওপেন নাদালের

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯

ইউএস ওপেন নাদালের বছরটায় আগুনে ফর্মে রয়েছেন রাফায়েল নাদাল। গত জুনে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।  এবার ২০১৩ সালের পর আরেকটি শূন্যতা পূরণ করলেন। জিতলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে ঘরে তুলেছেন এবার ইউএস ওপেনের শিরোপা।

বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা বলেই জয়টা ছিল একপেশে। ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অ্যান্ডারসনকে।

এই জয় দিয়ে শিরোপার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্প্যানিয়ার্ড। ১৯টি গ্র্যান্ড স্লাম নিয়ে শীর্ষে রয়েছেন রজার ফেদেরার। ১৬টি নিয়ে পরেই রয়েছেন নাদাল। ১৪টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পিট সাম্প্রাস।

বছরে যখন দুটি শিরোপা তুলেছেন তাই আবেগটা ভিন্নভাবেই প্রকাশ করলেন ৩১ বছর বয়সী তারকা, ‘এ বছরে যা হলো তা সত্যিই অবিশ্বাস্য।’বেশ কয়েক বছর ইনজুরিতে ভুগেছেন। যার প্রভাব পড়েছিল পারফরম্যান্সেও, ‘অনেক বছরই ইনজুরি, নানা ঝক্কি ঝামেলায় ভালো খেলতে পারিনি। তাই মৌসুমের শুরু থেকে আমি খুবই আবেগপ্রবণ ছিলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম