অস্ট্রেলিয়ান ওপেনে ওজনিয়াকির প্রথম গ্র্যান্ড স্লাম

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৮:৪২

অধরা গ্র্যান্ড স্লাম ধরা দেওয়ার পর তাতে চুমু খেলেন ওজনিয়াকি গ্র্যান্ড স্লাম শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষা ফুরালো ক্যারোলিন ওজনিয়াকির। ৪৩টি গ্র্র্যান্ড স্লাম ও দুটি ফাইনাল হারের পর প্রথম কোনও বড় শিরোপা জিতলেন ডেনমার্কের দ্বিতীয় বাছাই।

শনিবার রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ওজনিয়াকি। ৭-৬ (৭-২), ৩-৬, ৬-৪ গেমের এই জয়ে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গাটিও দখল করলেন তিনি।

প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে হারের ৮ বছর পর ও র‌্যাংকিংয়ে ৭৪তম হওয়ার ১৭ মাস পর টেনিসের সবচেয়ে বড় অর্জন ধরা দিলো ওজনিয়াকিকে। ২০০৯ ও ২০১৪ সালের ইউএস ওপেনের ফাইনালিস্ট বলেছেন, ‘অনেক বছর ধরে আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন সত্যি হলো।’

প্রথম ডেনিশ হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন ওজনিয়াকি। আগামী সোমবারের র‌্যাংকিংয়ে হালেপকে সরিয়ে এক নম্বরে বসবেন ২৭ বছর বয়সী।

ওজনিয়াকির মতো হালেপও প্রথম শিরোপার খোঁজে নেমেছিলেন ফাইনালে। কিন্তু দুইবার ফ্রেঞ্চ ওপেনে হারা রোমানিয়ান জিততে পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনে। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেছেন, ‘অবশ্যই আমি দুঃখ পাচ্ছি। কিন্তু ক্যারোলিন আমার চেয়ে অনেক ভালো খেলেছে। আমি লড়েছি, আমাকে আরও সামনে যেতে হবে। আশা করি আজকের মতো আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হবো।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের